Latest

ভারী বৃষ্টি

চার বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের ঝুঁকি

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতিভারী বর্ষণের কারণে ভূমিধসের ঝুঁকির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ভারী বৃষ্টিতে শুক্রবার পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

টানা ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য ভূমিধসের ঝুঁকি বিবেচনায় বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ সময় পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ ও দুর্গম এলাকায় পর্যটকদের প্রবেশ ও ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

কক্সবাজারে পাহাড়ধসে আরও একজনের মৃত্যু, এক রাতেই নিহত বেড়ে ৯

কক্সবাজারে টানা অতি ভারী বৃষ্টির মধ্যে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে কক্সবাজার পৌরসভার ছাত্তারের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক পাহাড়ধসে নারী ও শিশুসহ আটজন নিহত হন। এক রাতে জেলায় পাহাড়ধসে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, সারাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে এবং সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের চারটি বিভাগে আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, ঢাকায় বজ্রবৃষ্টি হতে পারে

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রোববার (৩ আগস্ট) সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।